ইরানের আজারবাইজান প্রদেশে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বর্ণ প্রক্রিয়াকরণ স্থাপনা চালু হয়েছে। এ কেন্দ্র চালুর ফলে ইরানে এখন বার্ষিক সোনার উৎপাদন বেড়ে দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে।

পশ্চিম আজারবাইজান প্রদেশে অবস্থিত জারেহ শুরান স্বর্ণ প্রক্রিয়াকরণ এ স্থাপনার উদ্বোধন করেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি। স্থাপনার প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর ইরান আশা করছে এখান থেকে তিন টন বিশুদ্ধ সোনা উৎপাদন করা যাবে। এছাড়া, ১.২৫ টন রূপা ও ৫০০ কেজি মারকারি উৎপাদন করা সম্ভব হবে।

আর প্রকল্পের পুরো নির্মাণ কাজ শেষ হওয়ার পর সেখানে সোনার বার্ষিক উৎপাদন ছয় টনে পৌঁছাবে। শিগগিরি ইরানের সোনার উৎপাদন এ পর্যায়ে চলে যাবে বলে কর্মকতৃারা আশা করছেন।

এছাড়া, এ স্থাপনা থেকে রূপার বার্ষিক উৎপাদন হবে আড়াই টন এবং দেড় টন উৎপাদিত হবে মারকারি। স্থাপনায় সোনা উৎপাদনের অন্যন্য একটি পদ্ধতি আবিষ্কার করেছে ইরানেরই একটি কোম্পানি।

ইআর