বাংলাদেশের সঙ্গে স্থলপথে বাণিজ্য আরো গতিশীল করতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল’র সাথে সরাসরি সংযুক্ত ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় ‘ইনট্রিগেটেড চেকপোস্ট’র (সুসংহত চেকপোস্ট)’ শুভ উদ্বোধন করা হযেছে।

আজ শুক্রুবার দুপুরে ভারতের ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান ওয়াইএস সেরওয়াত,ও বাংলাশের স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চৌধুরী ফিতা কেটে শুভ উদ্ধোধন করেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, ৩০০ হেক্টর জমির উপরে তৈরি ওই আধুনিক চেকপোস্ট এলাকাটি ৩’শ বিএসএফ সদস্যরা নিরাপওা নিশ্চিত করছে।

এক হাজার ট্রাক একযোগে ধারন করার ক্ষমতা সম্পন্ন ইন্ট্রিগেটেড এই চেকপোস্ট চালু হলে চেকপোস্ট চালু হলে বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যে আরও গতিশীলতা আসবে।

ট্রাক টার্মিনাল,এয়ারকন্ডিশন ওয়ার হাউজ, এক্সপোর্ট-ইমপোর্ট জোনসহ আমদানি-রফতানি বাণিজ্য সহজ করার সবধরনের সুযোগ-সুবিধা থাকছে ওই বন্দরে।

এটি আধুনিকায়নের ফলে বাংলাদেশ থেকে পণ্য রফতানি কয়েক গুন বৃদ্ধি পাবে তেমনি আমদানিও বাড়বে কয়েকগুন বলে আশা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সেইসঙ্গে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে ট্রানজিট সুবিধাও নেবে ভারত সরকার। দু দেশের পন্য বোঝাই ট্রাক আসা যাওয়ার জন্য খুরে দেয়া হয় আনুষ্ঠানিকভাবে।

১৭২ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই সুসংহত চেকপোস্ট এলাকায় গিয়ে দেখা যায়, বন্দর ও কাস্টমস এর মূল প্রশাসনিক ভবনসহ বিশ্রামাগার, চওড়া রা¯তা, আলো, আমদানি ও রফতানির ট্রাক রাখার গুদাম ঘর, পণ্য পরীক্ষার জন্য সিকিউরিটি চেকপোস্ট, পার্কিং, কোয়ারেন্টাইন ভবনসহ (পশু খাদ্য ও প্রাণী খাদ্যের গুণগত মান পরীক্ষাগার)।

উদ্বোধন শেষে দু,দেশের বন্দর,কাস্টমস, প্রশাসন ,ব্যবসায়ীদের ও বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর এক যৌথ সভা অনুষ্ঠিত হয় সেদেশের বন্দর প্রশাসনিক ভবনে।

বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমস কমিশনার এএফএম আব্দুললাহ খান,অতিরিক্ত কমশিনার ফিরোজ উদ্দিন, ডেপুটি কমিশনার মারুফুল ইসলাম, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, সিএন্ড্এফ এজেন্টস এসোশিয়েশনের সভাপতি মুফিজুর রহমান সজন, ভারত বাংলাদেশ চেম্বার’র বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, আমদানি রফতানিকারক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মহসিন মিলন, বন্দরের মেম্বার প্রকল্প অহিদুল হক মোললাহ ও ভারতের পক্ষ ভারতীয় কোলকাতা কাস্টমস কমিশণার ড. শেরন, ডেপুটি কমিশণার অনিল দাশ, বারাসাতের ডিস্ট্রিক মেজিট্রেট শুক্লা, ও ল্যান্ড পোটর্ অথরিটির মেম্বার ইউকে শরমা।

এসএইচ