বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৩৮ লাখ ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (১৫ নভেম্বর) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৫৩৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩ লাখ ১০ হাজার ৪৩৩ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৭৯৫ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (১৫ নভেম্বর) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ৯১ হাজার ৭ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৭৮ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৫৮ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৭৩ হাজার ৪৭৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৮৮ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১১ নম্বরে। মেক্সিকোতে আজ (১৫ নভেম্বর) রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩ হাজার ২৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৯৮ হাজার ২৫৯ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান সপ্তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছে ৫১ হাজার ৮৫৮ জনের।

এদিকে, বাংলাদেশে করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৫৩১ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন। আরও ১৪ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১৭৩ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

এমবি