রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে। তবে পরবর্তীতে জানা যায় কোম শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে।
ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান
এনএইচ