ভারতের কাশ্মীরের শ্রীনগরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের পর পরই মুসল্লীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  শ্রীনগরে শহরের বিভিন্ন অংশে বিক্ষোভের খবর পাওয়া গেছে। খবর এপিবি আনন্দ।

কাশ্মীরের নেতা সঈদ আলি শাহ গিলানিকে গৃহবন্দি করে রাখা এবং ঈদের নামাজ না পড়তে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করলে পুলিশ মুসল্লীদের উপর আক্রমন করে আক্রমণ বলে জানা গিয়েছে। এ সময় পুলিশ জনতার উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

সূত্রে জানানো হয়, আজ সকালে ঈদের নামাজের পর প্রায় ১৫০ প্রতিবাদী যুবক দক্ষিণ কাশ্মীরের অন্ততনাগের লালচক এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে। উত্তর কাশ্মীরের কুপওয়ারা এলাকাতেও বিক্ষোভ করা হয়। এ সময় পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রনে কাঁদানে গ্যাস ছুড়ে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয়কে পাঠানো গোয়েন্দা রিপোর্ট জানিয়েছে, উপত্যকায় ১৫ থেকে ২০ জন তরুণকে চিহ্নিত করা গিয়েছে, যারা এই কাজ করছে। অবিলম্বে তা মোকাবিলার সুপারিশও করা হয়েছে রিপোর্টে। জম্মু-কাশ্মীরের নৌসেরা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গতরাতে দু’ঘণ্টার ওপর গুলি চালিয়েছে পাকিস্তান।

ইআর