হোলির উৎসবে লাগল বিষণ্ণতার রং! পাকিস্তানের সিন্ধপ্রদেশে হোলি উদযাপনের সময় ভেজাল মদ খেয়ে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ৬ জন নারীও রয়েছেন। এর আগেও পাকিস্তানে একই রকম দুর্ঘটনা ঘটেছিল।
পুলিশ জানায়, সিন্ধ প্রদেশের তান্দো মহম্মদ খান জেলার ৩৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, সেখানে ৬ জন নারীসহ ২৪ জনের মৃত্যু হয়।
হায়দরাবাদের পুলিশ কর্মকর্তা হক নওয়াজ জানান, হোলি উপলক্ষে ক'দিন ধরেই হিন্দুদের উৎসব চলছিল।
সস্তার মদ পান করার কারণেই বিষক্রিয়ায় একসঙ্গে এতগুলো মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে ২০১৪ সালের ঈদ-উল-আজহার সময় পাকিস্তানের হায়দরাবাদ ও করাচিতে মদ খেয়ে ২৯জন মারা যায়।
এসএম





