কাতারে গত বছর থেকে এ পর্যন্ত নেপালের ১৯৩ জন নির্মাণ শ্রমিক মারা গেছে। এরা সবাই ২০২২ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে স্টেডিয়াম, ভবন ও স্থাপনা নির্মাণের কাজে জড়িত ছিল।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, তারা এ ধরনের মৃত্যুর নতুন আটটি ঘটনা দেখেছে যার ফলে মৃত নির্মাণ শ্রমিকের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়ালো।
কাতার সরকার যখন এ ধরনের মৃত্যুর খবর ঢাকারজন্য প্রবল প্রচেষ্টা চালাচ্ছে তখন নতুন করে তা প্রকাশ হয়ে পড়লো।
কাতারে অমানবিকভাবে কাজ করানোর বিষয়টি গত সেপ্টেম্বর মাসে প্রথম সবার নজরে আসে। সেপ্টেম্বরে এ ঘটনা ফাঁসের পর কয়েক সপ্তাহের মধ্যে নেপালের আরো ৩৬ জন শ্রমিকের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়।
কাতারে যে ২০ লাখ অভিবাসী শ্রমিক কাজ করে তাদের মধ্যে নেপালের নাগরিক প্রায় ছয় ভাগের এক ভাগ। তারা সেখানে থাকার ও কাজের ক্ষেত্রে খুবই অমানবিক অবস্থার মধ্যে রয়েছে। অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীরাও নানা ধরনের সমস্যায় ভুগছে। তবে, এ পর্যন্ত সরকারিভাবে মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি. কম)// টিআই
আন্তর্জাতিক
১৯৩ নেপালি নির্মাণ শ্রমিকের মৃত্যু
কাতারে গত বছর থেকে এ পর্যন্ত নেপালের ১৯৩ জন নির্মাণ শ্রমিক মারা গেছে। এরা সবাই ২০২২ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে স্টেডিয়াম, ভবন ও স্থাপনা নির্মাণের কাজে জড়িত ছিল।