ভারতে চলতি বছরে প্রবল বর্ষণে ৬ প্রদেশে এ পর্যন্ত ৫৩৭ জন নিহত হয়েছে। এখনো নিখোঁজ আছেন অনেকেই।
৬ প্রদেশে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। যেখানো এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯। পাশাপাশি কেরালায় নিহত ১২৬ , পশ্চিমবঙ্গে ১১৬, গুজরাটে ৫২ এবং আসামে ৩৪ জন নিহত হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীন ন্যাশানাল ইমারজেন্সি রেসপন্স সেন্টার এ তথ্য প্রকাশ করে।
এর ভিতরে মহারাষ্ট্রের ২৩টি জেলায় প্রায় ৯৯.৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা এই বছরে । পাশাপাশি পশ্চিমবঙ্গে ২২, আসামে ২১, কেরালায় ১৪টি এবং গুজরাটে ১০টি জেলায় প্রবল বর্ষণে বন্যা দেখা দেয়।
জেড





