মালয়েশিয়ার নিখোঁজ বিমান অনুসন্ধানে নিয়োজিত অস্ট্রেলিয়ার জাহাজ ওশান শিলড নতুন করে আরো দু’বার সংকেত পেয়েছে।
জয়েন্ট এজেন্সি কো-অর্ডিনেশন সেন্টারের প্রধান অ্যাঙ্গাস হিউসটন বুধবার বলেন, ওশান শিল্ড মঙ্গলবার বিকেল ও শেষরাতের দিকে আরো দু’বার সংকেত পেয়েছে। এ নিয়ে ওশান শিল্ড এখন পর্যন্ত চারবার সংকেত পেল।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397027841.jpg[/img]
মঙ্গলবার সর্বশেষ যে দু’বার সংকেত পাওয়া গেল তা প্রথম দফায় পাঁচ মিনিট ৩২ সেকেন্ড এবং দ্বিতীয় দফায় সাত মিনিট স্থায়ী ছিল।
উল্লেখ্য, গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। ভারত মহাসাগরে নিখোঁজ বিমানের ধ্বংসস্তুপের সন্ধানে জোর উদ্ধার অভিযান চলছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]