ভারতের জম্মু ও কাশ্মিরের তংধরে অনুপ্রবেশকারী একটি দলের সঙ্গে বন্দুক যুদ্ধে দেশটির এক সেনা সদস্য নিহত এবং এ দুই সেনা সদস্য আহত হয়েছেন।

রোববার ভারতীয় এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করে।

সংবাদমাধ্যম জানায়, কুপারা জেলার তংধরে লাইন অব কন্ট্রোলের নিকটবর্তী এলাকায় শনিবার দিনগত রাতে অনুপ্রবেশকারী দলটির সঙ্গে সেনা সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। রাতব্যাপী এ সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ওই সেনা কর্মকর্তা জানান, শনিবার কুপারার রাগনি পোস্ট ও টয়া এলাকায় প্রথম এ সংঘর্ষের সূত্রপাত হয়। রোববার সকাল পর্যন্তও এ বন্দুকযুদ্ধ চলছে বলে জানান তিনি।

এএইচ