মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার কাছে ইরানের পরমাণু সমস্যা সমাধানের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী উপদেষ্টা বেন রোডস বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু চক্তি হলে তা হবে সম্ভবত প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন।
তার এ বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াশিংটন ফ্রি বিকন’ গতকাল শুক্রবার রিপোর্ট করেছে।
তিনি বলেছেন, প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় আসার পর এমনকি ইরাক যুদ্ধ শুরুর পর কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে পরমাণু সমস্যার সমাধান করাটা হবে সম্ভবত সবচেয়ে বড় অর্জন।
তিনি একে কোনো ছোট সুযোগ বলতে চান না বরং একে অনেক বড় চুক্তি বলে উল্লেখ করেছেন। আমেরিকা প্রকাশ্যে বলে থাকে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চুক্তির সম্ভাবনা ফিফটি-ফিফটি কিন্তু বেন রোডসের এ মন্তব্যের মধ্যদিয়ে মূলত ইরান ও আমেরিকার মধ্যকার সম্ভাব্য পরমাণু চুক্তির আসল গুরুত্ব প্রকাশ পেয়েছে।
ইআর





