নিরাপত্তা মন্ত্রিসভার ১১ জন ভোটার সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে চুক্তিটি অনুমোদন করেছেন। ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ ইসরায়েলি মন্ত্রিসভার এখনও চুক্তিটি অনুমোদন করতে হবে। এই বৈঠক স্থানীয় সময় বিকেল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত অন্তত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৮২ জনই গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। এছাড়া নিহতদের মধ্যে ২৭ জন শিশু ও ৩১ জন নারী রয়েছে।

এফএইচ