বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার উদ্ধারের সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন ফিলিপাইন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট গঠিত ব্লু রিবন তদন্ত কমিটির সদস্য সিনেটর সার্জিও ওসমেনা।

সার্জিও ওসমেনা বলেন, `অর্থ উদ্ধারের সম্ভাবনা কম। আমরা এখনো ক্যাসিনোগুলোর কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা করছি। আমরা স্যালরির (ক্যাসিনো) প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করিনি। কারণ তিনি তখন দেশের বাইরে ছিলেন; তবে যে করপোরেট কাউন্সিলকে পাঠিয়েছেন তারা এ বিষয়ে বিস্তারিত জানে না।`

ওসমেনা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থের খোঁজ পাওয়ার ব্যাপারটি নির্ভর করছে ক্যাসিনোর সহযোগিতার ওপর।

ওসমেনা বলেন, `আশা করি তারা (ক্যাসিনো) তা (ইলেক্ট্রনিক ট্রেইল) দিতে পারবে। আমরা জানিনা এ বিষয়ে তারা আসলে কীভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা করবে। তবে আইনে অনেক ফাঁক-ফোকর রয়েছে। এসব দিয়ে তারা বেরিয়েও যেতে পারে।`

এদিকে এ বিষয়ে তদন্ত কমিটির চেয়ারম্যান ফিলিপাইনের সিনেটর তিওফিস্তো গুইংগুনা বলেন, `ওই অর্থ কৃষ্ণগহ্বরে (ব্ল্যকহোল) চলে গেছে। তাই তা উদ্ধার করা কঠিন হবে।`

এআইজে