ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি- বিজেপির জাতীয় মুখপাত্র এমজে আকবর ঢাকা সফরে এসেছেন। দলের মুখপাত্র হলেও তার সফরের বিষয়ে ভারতীয় হাইকমিশন থেকে কিছু বলা হয়নি।
গত ১ সেপ্টেম্বর ঢাকায় এসে এমজে আকবর যে হোটেলে উঠেছেন, সেই হোটেল কর্তৃপক্ষ তার অবস্থানের কথা নিশ্চিত করেছে। শুক্রবার হোটেল ছাড়বেন বলে কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।
ঢাকায় এই সফরে একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন বিজেপির মুখপাত্র। বুধবার তিনি চট্টগ্রাম সফর করেন।
সাবেক সাংবাদিক এমজে আকবর সর্বশেষ লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। এর আগে তিনি এশিয়ান এইজ পত্রিকার সম্পাদক ছিলেন।
টাইমস অব ইন্ডিয়া দিয়ে পেশা শুরু করা আকবর আনন্দবাজার গ্রুপের ইংরেজি সাপ্তাহিক সানডে’র সম্পাদক হিসেবে সুনাম কুড়ান।
১৯৮৯ সালে কংগ্রেসে যোগ দিয়ে তিনি বিহার থেকে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিতও হয়েছিলেন।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





