পাকিস্তানের বালদিয়া শহরে মঙ্গলবার বিমান দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি আকাশে থাকতেই বিস্ফোরিত হয়। ধ্বংসাবশেষ শহরের একটি বাস টার্মিনালের কাছে ছড়িয়ে-ছিটিয়ে পড়লে ৩টি বাসে আগুন ধরে এবং এর আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। মিরাজ নামে পাকিস্তান বিমান বাহিনীর ওই প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। এতে বিমানের দুই পাইলটই নিহত হন বলে নিশ্চিত করেছেন বিমান বাহিনীর একজন মুখপাত্র। [b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানে বিমান দুর্ঘটনায় দুই চালক নিহত
পাকিস্তানের বালদিয়া শহরে মঙ্গলবার বিমান দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি আকাশে থাকতেই বিস্ফোরিত হয়। ধ্বংসাবশেষ শহরের একটি বাস টার্মিনালের কাছে ছড়িয়ে-ছিটিয়ে পড়লে





