ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মদ সাইদ মার গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বুধবার রাতে মারাত্মক জ্বর এবং ব্যথার কারণে তাকে দিল্লীর একটি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে মার যান তিনি।

সাইদের রাজনৈতিক উপদেষ্টা ওয়াহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তার চিকিৎসার পর্যবেক্ষণ টিমে ছিলেন অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সের বিভিন্ন বিভাগের দক্ষ চিকিৎসকরা। তিনি ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন এবং প্রতিমাসেই রুটিন চেকআপ করতে সেখানে যেতেন।

সাইদের মৃতদেহকে পালাম বিমানবন্দরে আনা হয়, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা নিবেদন করেন। মৃতদেহটিকে সিংগারাতে নেওয়া হবে। সেখানে সাধারণ মানুষ তাদের নেতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। তার পারিবারিক কবরস্থান বিজবিহারাতে দাফন করা হবে।

সাইদের স্মরণে জম্মু ও কাশ্মিরে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সাত দিনের শোক দিবস পালন করা হয়েছে।

৭৯ বছর বয়সী এই নেতা প্রতিষ্ঠা করেছিলেন জম্মু ও কাশ্মির পিপলস ডেমোক্রেটিক পার্টি।

এআই