বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৯ লাখ ২৬ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৫২ লাখ ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (১১ এপ্রিল) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৫২ লাখ ১৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ লাখ ২৬ হাজার ৭৫৬ জনের। আর এখন পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার ১৩৪ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৪৯ হাজার ৫৬৫ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬১ হাজার ৭৮০ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৩৩৪ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে রোববার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৭৮ হাজার ৪২০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯ হাজার ২১২ জনের।

আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৪৩৬ জনের।

মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮২ হাজার ৮৮০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩২৪ জনের।

মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের সংখ্যায় অষ্টম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৫৪ হাজার ৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৯২৩ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ২৪ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬৬১ জন। একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৩৪৩ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ হাজার ৮৩৭ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন। শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

এমবি