সাগরে বল প্রয়োগের কৌশল গ্রহণ করেছে চীন এমনটাই অভিযোগ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের।
দেশটি দক্ষিণ চীন সাগরে অন্যের পানি সীমা দখলের পাশাপাশি সেখানে সমরাস্ত্র মোতায়েন করেছে বলেও আমেরিকা অভিযোগ করেছে।
দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ-নির্মাণ কর্মসূচি নিয়েও মন্তব্য করেছে পেন্টাগন। এতে দাবি করা হয়েছে, দক্ষিণ চীন সাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৩২ হাজার একরের বেশ ভূমি দখলে নিয়েছে বেইজিং।
অভিযোগে আরো বলা হয়, স্পার্টলি দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের প্রতিটিতে তিন কিলোমিটার করে রানওয়ে এবং বিশাল বন্দর নির্মাণের কাজ চলছে। এ দ্বীপপুঞ্জে চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণ কর্মসূচির পরিকল্পনার আওতায় এ তৎপরতা চলছে।
এর ফলে বেইজিং দক্ষিণ চীন সাগরে তৃতীয় কোনো পক্ষ বা অন্য দাবিদারদের তৎপরতা দ্রুত নির্ণয় ও চ্যালেঞ্জ করতে পারবে বলে পেন্টাগন দাবি করেছে।
এমআইএস





