কলকাতায় অনুষ্ঠেয় ভারত-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্ব কাপের ম্যাচ দেখার আবেদন করেছিলেন পাকিস্তানের সাত কূটনীতিক। কিন্তু ভারতীয় হাইকমিশন মঙ্গলবার তা প্রত্যাখ্যান করেছে।

১৯ মার্চ ভারত-পাকিস্তানের মধ্যে এবারের বিশ্ব আসরের সুপার টেনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট দল এরই মধ্যে কলকাতায় পৌঁছেছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সূত্র থেকে জানা গেছে, কূটনীতিকদের ভারত সফরের অনুমতি না দেওয়া অগ্রহণযোগ্য। ইসলামাবাদে ভারত হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেপি সিংকে তলব করেছে পাকিস্তান সরকার। নয়াদিল্লির সিদ্ধান্তে প্রতিবাদ জানাবে তারা।

পাকিস্তানের সূত্র থেকে জানা গেছে, কূটনীতিকরা শুধু কলকাতা সফর করতে চেয়েছিলেন, যেন তারা ক্রিকেট টিমকে সাহস দিতে পারেন।

কিন্তু ভারত সরকার অযথা ক্রিকেটে ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে বৈরিত করছে।

তবে ভারত সরকার এর আগেই ইঙ্গিত দিয়েছিল, যথেষ্ট কারণ থাকায় পাকিস্তানের অনেক কূটনীতিককে ভারতে খেলা দেখার অনুমতি দেওয়া সম্ভব হবে না।

এসএম