প্রতিবেদনে বলা হয়েছে, গাঁজা উপত্যাকায় ইসরায়েলের বিমান হামলা চলমান থাকায় অঞ্চলের বেসামরিক লোকদের নিরাপত্তার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাকি সুলিভান বলেন, আমরা এখন এ বিষয়টির ওপর ফোকাস করছি। এ বিষয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে মধ্যস্থতার চেষ্টা করছে। তারা ইসরাইলকে নানাভাবে সহযোগিতা করলেও দেশটিতে আপাতত তাদের সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই।

উল্লেখ্য, গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে উভয়পক্ষের হতাহতের সংখ্যা।

এনএইচ