ভারতের তামিলনাডু রাজ্যের ভিল্লুপুরামে শনিবার এসভিএস মেডিকেল কলেজের ৩ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ৩ জন আত্মহত্যা করেছেন বলে পুলিশের দাবি। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

রোববার পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

এ ঘটনায় পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে, যেখানে কলেজটির ব্যবস্থাপনা ও বিশেষ করে চেয়ারপারসনকে তাদের আত্মহত্যার জন্য দায়ী করা হয়েছে।

নিহত ছাত্রীদের পরিবারের দাবি, কলেজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন তারা।

এটি আত্মহত্যা নয়, তাদের খুন করা হয়েছে উল্লেখ করে সঠিক ময়নাতদন্তের দাবিও জানিয়েছেন এক ছাত্রীর বাবা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এমকে