রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মৃতদেহ উদ্ধার ও নিখোঁজদের সাহায্যের তদারকি করার জন্য একটি দল পাঠিয়েছে চীন সরকার।
সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় মেনলিং কাউন্টির পাই গ্রাম ও মেডগ কাউন্টির ডক্সং লা টানেলের কিছু অংশ পর রাস্তার একটি অংশে তুষার ধস হয়।
ফলে সেখানে লোকজন ও যানবাহন আটকা পড়ে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ ছিল তা স্পষ্ট নয়।
রাষ্ট্রীয় গণমাধ্যম সমর্থিত গ্লোবাল টাইমস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ১৩১ জন ও ২৮টি গাড়ি পাঠিয়েছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি ওয়ার্কিং গ্রুপও পাঠিয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) ১ হাজার ফুট তুষার সরিয়ে উদ্ধার কাজ পরিচালনার জন্য ২৪৬ জন উদ্ধারকারী, ৭০টিরও বেশি যানবাহন, ১০টি বড় আকারের সরঞ্জাম ও ৯৯৪টি অনুসন্ধান ডিভাইস পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, প্রায় ৯ হাজার ৩০০ ফুট গড় উচ্চতায় অবস্থিত নাইংচিকে ‘তিব্বতের সুইজারল্যান্ড’ হিসাবে বিবেচনা করা হয়।
এন





