২০১৬ সালের মার্কিন নির্বাচনে ২১টি অঙ্গরাজ্যে হ্যাকিং কর্মকান্ডের প্রচেষ্টা চালিয়েছে রাশিয়া। শুক্রবার সিনেট প্যানেলের শুনানির সময় এই মন্তব্য করেন হোমল্যান্ড সিকিউরিটির সাইবার বিষয়ক কর্মকর্তা জেনেট ম্যানফ্রা ।

উইসকনসিন,ওহায়ো,ক্যালিফোর্নিয়া সহ আরো ১০টি অঙ্গরাজ্য ছিল রাশিয়ান সরকারের প্রধান টার্গেট। যদিও রাশিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময়ই এসব অভিযোগকে অদেখা করেছেন।

আলাবামা,আলাস্কা,কোলারাডো,কানিটিকেট,ফ্লোরিডা,মিনিস্টোসা, টেক্সাস ও ওয়াশিনটন স্টেট থেকেও রাশিয়ান হ্যাকারদের কথা বলা নিশ্চিত করেছে তবে তারা জানায় এই প্রদেশগুলোতে তারা হ্যাক করতে পারেনি।

এছাড়া অ্যসোসিয়েট প্রেসের মতে ম্যারিল্যান্ড, নর্থ ডাকোটা , পেনসলভেনিয়া ,ওরেগন ,ভার্জিনিয়া সহ সর্বমোট ২১টি প্রদেশ ছিল রাশিয়াদের কেন্দ্রস্থান।

যদিও রাশিয়া থেকে এই বিষয়গুলোকে সঠিক বলা না হলেও উইসকনসিন নির্বাচন কমিশনের মিশেল হাজ বলেন, ‘হোমল্যান্ড নিরাপত্তা বিভাগ থেকে বলা হয়েছে রাশিয়ান সরকার সাইবার অ্যক্টরস মার্কিন ভোটিং সিস্টেমকে হাত করতে চেয়েছিল।’

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই ট্রাম্পের জয়ে রাশিয়ার হস্তক্ষেপের কথা বলে আসছিল। ক্রেমলিন এবং ট্রাম্পের প্রচার অভিযান সময়ের মধ্যকার যোগসূত্র প্রমাণ করতে এফবিআইও আলাদা ভাবে তদন্ত করে দেখছে।

অবশ্য প্রথম থেকেই রাশিয়া এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে এসেছে।
জেড