পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১৩ সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়েছে। পেশোয়ারের মিরালিতে নিরাপত্তাবাহিনীর চেকপোস্টে রকেট হামলা চালানোর পর শনিবার সকালে অভিযান চালায় সোনাবাহিনী।

দেশটির সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে। খবর, ডন অনলাইনের।

অভিযানের বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। কারণ, ঐ এলাকাটিতে সাংবাদিকদের চলাচল নিয়ন্ত্রিত।


নিহত বিদ্রোহীদের অধিকাংশই বিদেশী নাগরিক। এছাড়া, সেনাবাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদের অনেকগুলো আস্তানা ধ্বংস করে দিয়েছে।

ঢাকা, ১২ জুলাই(টাইমনিউজবিডি.কম)// টিআই