ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলার পর অনেকের হৃদয় ভেঙেছে। অনেকে অন্যের হারে আনন্দিত হয়েছেন, লাফিয়েছেন। অনেকে নিঃশব্দে দুঃখ ঝেড়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়েছেন জীবনের পথে। তবে ইনি পারলেন না। খেলার হার-জিত আছে। এই সাধারণ ব্যাপারটি থেকে ভারতের গোয়ালিয়রের এই তরুণী শতহস্ত দূরে ছিলেন। হার সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যাকেই পথ হিসাবে বেছে নিলেন।
ভারত- ওয়েস্ট ইন্ডিজের খেলা চলাকালীন ভগবানের কাছে মানতও করেন তিনি। তবে শেষ পর্যন্ত ধোনিবাহিনী হেরে যাওয়ায় খুব ভেঙে পড়েন। রাতে কিছু না খেয়েই শুয়ে পড়েন। সকালে ডাকাডাকির পর যখন তিনি দরজা খোলেননি, তখন দরজা ভেঙে মর্মান্তিক দৃশ্য দেখা যায়। বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী।
তবে পুলিশ বলছে, ক্রিকেট ম্যাচের জন্যই মেয়েটি আত্মহত্যা করেছিলেন কিনা তা এখন স্পষ্ট হয়নি। তদন্ত চলছে। এখনই এ ব্যাপারে মন্তব্য করা যাবে না। এই সময়
এমই





