ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় একটি রেললাইনের ওপর দিয়ে যাওয়া ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ার পর অন্তত ৫ জন নিহত হয়েছে।  আরও অনেকে ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়েছেন বলে আশংকা করা হচ্ছে। 

আজ (০৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টারদিকে হুড়মুড়িয়ে ধসে পড়ে দক্ষিণ শহরতলির এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সেতুটি।

পুলিশ বলছে, তারা অন্তত ৫ টি মৃতদেহ উদ্ধার করেছেন।

ভেঙে পড়ার সময় ফ্লাইওভারটির ওপর দিয়ে অনেক যানবাহন চলছিল। রেললাইনের ঠিক ওপরের ফ্লাইওভারের অংশটি সম্পূর্ণ ধসে পড়ার পর সেখানটায় এক বিরাট খাদ তৈরি হয়েছে।

কলকাতার দক্ষিণাঞ্চলের সাথে সংযোগ রক্ষাকারী একটি ব্যস্ত রাস্তার ওপর ফ্লাইওভারটি তৈরি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিকেল পাঁচটার দিকে দক্ষিণ কলকাতার আলিপুরের মাঝেরহাট এলাকায় ধসে পড়ার ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে এখন ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে এবং সেনাবাহিনীও যোগ দিয়েছে। কলকাতার পুলিশ কমিশনার সেখানে উপস্থিত আছেন।

এমবি