ভারতের জম্মু-কাশ্মীর এলাকা থেকে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে ভারতীয় নিরাপত্তা কর্মীরা। তাকে সন্ত্রাসী বলে দাবি করেছে তারা।
তাদের দাবি অনুযায়ী, ২২ বছর বয়সী এক যুবককে তারা আটক করেছে। তবে তার নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তাকে উত্তর কাশ্মীর এলাকা থেকে আটক করা হয়েছে, যেখানে কয়েক দিন আগে চার জনকে বন্দুক যুদ্ধে মেরে ফেলা হয়।
কাশ্মীরের পুলিশ ও ভারতীয় সেনা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জেডআই





