ভারতের উড়িষ্যায় দেওঘর জেলায় একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ জানায়, ভারতী গণনাট্যের বাসটিতে ৩৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই যাত্রা দলের সদস্য। বাসটি দেওঘর থেকে বারগড় জেলার রেমতায় ফিরছিল। তিলাবেনি গেলোঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় আড়াইশ ফুট গভীর খাদে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের ডিজি বিনয় বেহেরা জানান, দুর্ঘটনাস্থল থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
পুলিশের ডিজি কেবি সিং জানান, আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দেওঘর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এআই





