বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় দূরত্ব বজায় রেখে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতজুড়ে শুরু হওয়া ২১ দিনের লকডাউনের প্রথম দিন বুধবার দেশটির মন্ত্রিসভার বৈঠকে এই দৃশ্য দেখা যায়।
নরেন্দ্র মোদির দিল্লির বাসভবনে বৈঠকের এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। যাতে দেখা যায়, মন্ত্রিসভার সদস্যরা একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের জন্য ভারতকে লকডাউন ঘোষণা করেন।
মোদি বলেছিলেন, তিনি নিজেও এই সামাজিক দূরত্ব মেনে চলবেন। প্রায় আধাঘণ্টার ভাষণে মোদি বলেন, ‘অনেকেই বলছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটা কেবল রোগীদের জন্য। এটা ভুল। সামাজিক দূরত্ব সকলের জন্য, এমন কী প্রধানমন্ত্রীর জন্যও।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০ ছাড়িয়েছে। করোনার সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা করছে প্রশাসন। কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুবরণ করেছেন ১১ জন।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। একইসঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ১৯৭টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
বিশ্বজুড়ে১৮হাজার৮৯১জনেরপ্রাণকেড়েনিয়েছেকরোনাভাইরাস। এখনপর্যন্তমোটআক্রান্তেরসংখ্যা৪লাখ২২হাজার৬১৩। এছাড়াচিকিৎসাশেষেসুস্থহয়েবাড়িফিরেছে১লাখ৮হাজার৮৭৯জন।
এমবি





