পাকিস্তানের উত্তর ওয়ারিজিস্তানের উপজাতীয় এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলে পাকিস্তানের সেনাবাহিনীর তালেবানবিরোধী অভিযান চলার মধ্যেই যুক্তরাষ্ট্র এ হামলা চালাল।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাজ্যটির মাদাখেল ও দত্তখেল গ্রামে বৃহস্পতিবার ড্রোন থেকে দু’টি মিসাইল ছোড়া হয়।

বৃহস্পতিবারের এ ড্রোন হামলার বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

উত্তর ওয়ারিজিস্তানে সেনাবাহিনীর চালানো অভিযানের মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো ড্রোন হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগের হামলাগুলোতে অন্তত ১৪ জন নিহত হয়েছিল। সূত্র: আলজাজিরার।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ