বৃহস্পতিবার (২১ জুলাই) রনিল সে দেশের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন। প্রেসিডেন্টের দফতরের ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে ‘দ্য হিন্দু’ এ খবর জানিয়েছে।
বিক্রমসিংহে জানিয়েছেন, যতক্ষণ না বিরোধী দলগুলো সরকারকে সহযোগিতায় রাজি হচ্ছে ততক্ষণ পুরনো মন্ত্রিসভা নিয়েই তিনি কাজ চালাবেন।
বিক্রমসিংহে ইতিমধ্যেই দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে সরকারে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। তবে বিরোধীদলগুলো এখনো এ ব্যাপারে কোনো সদুত্তর দেয়নি।
বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা বৃহস্পতিবার অন্য রাজনৈতিক দলের নেতাদের সাথে বিক্রমসিংহের সাথে বৈঠকে মিলিত হন। পরে তিনি টুইটে করে জানান পার্লামেন্টে ঐকমত্য হওয়াই সবচেয়ে জরুরি।
তিনি লেখেন, ‘রাজনৈতিক সুযোগসন্ধানীদের মন্ত্রিত্ব বিলি করার চেয়ে জাতীয় ঐকমত্যে পৌছনোটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।
এইচএন





