বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের যৌথ নৌ-মহড়া রোববার থেকে শুরু হচ্ছে। এ নৌ-মহড়ায় বড় ভূমিকা রাখছে ভারত। তিন দেশের যৌথ মহড়ার মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতির নৌ-মহড়া। খবর এনডিটিভির।

ভারতের সঙ্গে জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া চীনের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও চীন বা যৌথ মহড়া আয়োজনকারীদের থেকে এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে চীন সরকারের একজন মুখপাত্র বলেন, চীন আশা করছে এ ধরনের সম্পর্ক এবং সহযোগিতা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে যাবে না। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এটি সহায়ক হবে।

বঙ্গোপসাগরের মহড়ায় যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিভিন্ন যুদ্ধজাহাজ অংশগ্রহণ করবে। সম্ভাব্য অংশগ্রহণকারী যুদ্ধজাহাজগুলো শনিবার বঙ্গোপসাগরে নির্ধারিত স্থানে পৌঁছানোর কথা রয়েছে।

২০১৪ সাল থেকে প্রতিবছর জাপান এই মহড়ায় যুক্ত হয়। ভারত সাগর ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে এই মহড়া চলে। দক্ষিণ চীন সাগরকে নিজেদের জলসীমা বলে দাবি করে বেইজিং।

চীনের বিরোধিতার আশংকায় অস্ট্রেলিয়াকে এ বছর এই মহড়ায় যোগ দেয়ার অনুমতি দেওয়া হয়নি।

এমবি