রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট মনোনয়ন দৌড়ে এগিয়ে প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীন যুক্তরাষ্ট্রকে বাণিজ্যিকভাবে ধর্ষণ করছে। ইন্ডিয়ানায় একটি প্রচারণায় এই বিতর্কিত প্রার্থী বলেছেন, চীন ইতিহাসের সবচেয়ে বড় চুরির জন্য দায়ী।

ট্রাম্প আগেও বলেছেন, চীন নিজের মূদ্রাকে ব্যবহার করে বৈশ্বিক রফতানি বাজার নিয়ন্ত্রণ করছে। এটা মার্কিন ব্যবসা ও শ্রমিকদের মারাত্মক ক্ষতি করছে বলে মনে করেন ট্রাম্প। তিনি বলেন, চীন আমাদের দেশকে ধর্ষণ করছে এবং আমরা সেটা চলতে দিতে পারি না। অথচ আমরা সেটাই করছি। আমরা এটা পরিবর্তন করবো এবং ভুলবেন না সেটা করার সুযোগ আমাদের আছে। চীনের উপর আমাদের অনেক ক্ষমতা রয়েছে।

নির্বাচনী ইশতেহারে ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে এমন চুক্তি করার চেষ্টা করা হবে যেটি মার্কিন ব্যবসা ও শ্রমিকদের জন্য সহায়ক হয়। সেখানে বলা হয়, চীন মূদ্রাকে যথেচ্ছভাবে অপব্যবহার করে এবং চীনের রফতানি ভর্তুকি ও শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে চাপ দেয়া হবে। বিবিসি।

এআই