প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই বার্তাগুলো সম্পূর্ণ প্রতারণা।’ তারা আরও জানিয়েছে, এই বার্তাগুলো ইরানি কর্তৃপক্ষ পাঠায়নি।
ম্যারিস্কস জানিয়েছে, শনিবার প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হওয়া অন্তত একটি জাহাজ এই প্রতারণার শিকার বলে তারা মনে করছে।
এদিকে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে ইরান হরমুজ প্রণালিতে নতুন করে অবরোধ জারি করেছে।
এর ফলে এখন শত শত জাহাজ ও প্রায় ২০ হাজার নাবিক উপসাগরে আটকা পড়ে আছেন। তারা হরমুজ প্রণালি পার হতে পারছেন না।
এনএইচ