ভারতে চলতি বছরের প্রথম ছয় মাসে মাওবাদীদের হাতে ৯৪ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। পুলিশের চর হিসেবে চিহ্নিত করে এদের হত্যা করা হয়। আজ রাজ্যসভা একথা জানিয়েছে।

লিখিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ অহির বলেন, ‘২০১৭ সালের জুন মাস পর্যন্ত বামপন্থী এই চরমপন্থীরা ৯৪ বেসামরিক লোককে হত্যা করেছে।’ তিনি আরো বলেন, এইসব উপজাতীয় লোককে পুলিশের চর হিসেবে চিহ্নিত করে হত্যা করা হয়।

এমএনজে