আফ্রিকার দেশ সোমালিয়ায় সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে আল-শাহবাব জঙ্গি গোষ্ঠী। এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭০ জন সেনা সদস্য। এই খবর নিশ্চিত করেছেন সোমালিয়া সরকার।

আল কায়দার শাখা সংগঠন হিসেব কুখ্যাত আল শাহবাব। সোমালিয়ার ঘাঁটিতে একাধিকবার জঙ্গি হামলা চালিয়েছে এই সংগঠন। বারে বারে রক্তাক্ত হয়েছে রাজধানী মোগাদিশু। এবার তারা হামলা চালাল সেনা ঘাঁটিতে।

দেশটির প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আফ উরুর সেনা ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শুরুতেই বিস্ফোরণ ঘটানো হয়। তারপর সেনা ঘাঁটিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। নাশকতার জেরে সোমালিয়ায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী মোগাদিশুর নিরাপত্তা আরো বাড়িয়ে দেয়া হয়েছে।

এমই