ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো আগামী এপ্রিলে চীন সফরে যাচ্ছেন।

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এ কথা জানিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান। খবর এএফপি’র।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও চীন ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চাচ্ছে। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দেশটি যুদ্ধ বন্ধে ১২ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করে এবং জরুরি শান্তি আলোচনা ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানায়।

চীনের শান্তি প্রস্তাব উপস্থাপনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের আশা ব্যক্ত করে বলেছেন, বিশ্ব শান্তির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। চীনের শান্তি প্রস্তাবের প্রসঙ্গ টেনে ম্যাঁক্রো বলেন, শান্তি প্রক্রিয়ায় চীনে যুক্ত হচ্ছে এটি ভালো বিষয়।

তিনি আরও আলেছেন, রুশ আগ্রাসন বন্ধ, সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল হলে শান্তি স্থাপন সম্ভব।

এবিএস