সৌদি আরবে মিউনিসিপ্যাল নির্বাচনে ১৭ নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো দেশটিতে এবার ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন নারীরা।
শনিবার সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া মিউনিসিপ্যাল নির্বাচনের ফল রোববার ঘোষিত হয়। এতে ২১০০ কাউন্সিল আসনে ৯৭৮ জন নারী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই সঙ্গে ৫ হাজার ৯৩৮ জন পুরুষ প্রার্থীও ছিলেন।
নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেন ১ লাখ ৩০ হাজার নারী। আর পুরুষ ভোটার ছিলেন ১৩ লাখ ৫০ হাজার জন।
দেশজুড়ে বিভিন্ন মিউনিসিপ্যালে ১৭ নারী নির্বাচত হওয়ার খবরটি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয়। তবে সৌদি প্রেস এজেন্সি এখনও চার নারী নির্বাচিত হওয়ার খবর জানিয়ে যাচ্ছে।

এমএম