ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে এক সেনা সদস্য ও চার বিদ্রোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৮৫ কিলোমিটার দূরের কুপাওয়ারা জেলার ভিলগামে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে অল ইন্ডিয়া রেডিওর খবরে এ কথা বলা হয়েছে বলে জানিয়েছে চীনা গণমাধ্যম সিনহুয়া। এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতের সরকার নিয়ন্ত্রিত ওই রেডিওর খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে ওই সংঘর্ষে অজ্ঞাত চার বিদ্রোহী এবং গুরুতর আহত এক সেনা সদস্য মারা যান।
খবরে বলা হয়েছে, বুধবার রাতে শুরু হওয়া ওই সংঘর্ষ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে। পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্রোহীদের অবস্থানের ব্যাপারে খবর পেয়ে অভিযান শুরু করলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
কেএইচ





