প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৭ লাখ ৬ হাজার ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (০৬ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৫৩০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৬ হাজার ৪১ জনের। আর এখন পর্যন্ত সেরে উঠেছে ১ কোটি ১৩ লাখ ৭০২ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ২১ হাজার ২৮৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ১৭১ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৮ লাখ ৫৯ হাজার ৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৯৭ হাজার ২৫৬ জনের।
মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে উঠে এসেছে মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ১০০ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৬৯৮ জনের।
ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১১তম। আজ (০৬ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ২৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ২৯৫ জনের।
বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। আজ (০৬ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮ হাজার ২৫৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৭৯৫ জনের।
এদিকে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ২৬৭ জনের মৃত্যু হলো।
এছাড়া দেশে নতুন করে আরও ২ হাজার ৬৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এইসব তথ্য জানান।
এমবি





