[b]ব্রাসেলস:[/b] অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এ রকমই খবর জানিয়েছে আইআরআইবি।
প্রসঙ্গত, বসতি নির্মাণের প্রতিবাদে ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করার পদক্ষেপ নিয়েছিল ইউরোপের কয়েকটি দেশ।
ইউরোপীয় দেশগুলোর এ পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন,ইসরাইলি বসতি নির্মাণের নিন্দা জানিয়ে ‘ভণ্ডামি’ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
বৃহস্পতিবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধের দাবি জানিয়ে ব্রিটেন, ফ্রান্স,ইতালি ও স্পেনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করে এসব দেশের সরকার।
তলব পেয়ে চার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন ইসরাইলি রাষ্ট্রদূতরা এবং এসব মন্ত্রণালয়ে চার ইউরোপীয় দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ইসরাইলি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন।
একজন সিনিয়র ইউরোপীয় কূটনীতিক জানিয়েছেন,বৃহস্পতিবারের বৈঠকগুলোতে ইউরোপীয় দেশগুলো সুস্পষ্টভাবে জানিয়ে দেয়,ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণের ব্যাপারে তারা গভীরভাবে উদ্বিগ্ন। কথিত শান্তি আলোচনার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।
গত ১০ জানুয়ারি দখলদার ইসরাইল সরকার পূর্ব বায়তুল মোকাদ্দাস এলাকা ও পশ্চিম তীরে আরো অন্তত আঠারশ নতুন ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে ইসরাইলের শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর করে যাওয়ার পর ওই ঘোষণা দেয় তেলআবিব। সূত্র: আইআরআইবি
আন্তর্জাতিক
ইসরাইলের সমালোচনা করে বিপাকে ইইউ
ব্রাসেলস: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এ রকমই খবর জানিয়েছে আইআরআইবি।





