স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কিয়োদো নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, কানাগাওয়া প্রিফেকচারে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে টোকিওর চিবা প্রিফেকচারে পানিতে তলিয়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, এখনো নিখোঁজ রয়েছেন চারজন। তাদের সন্ধানে উদ্ধারকারী দল ও স্থানীয় কর্তৃপক্ষের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নিহত নয়জনের মধ্যে ছয়জন চিবা প্রিফেকচারের এবং তিনজন কানাগাওয়া প্রিফেকচারের বাসিন্দা।

আগস্ট ও সেপ্টেম্বরের শুরুর দিকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর টাইফুনের আঘাতে চিবা এলাকায় নতুন করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

এস