নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র যখন প্রস্তুতি নিচ্ছে, তখন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন নির্বাচনী সমাবেশ না করার কথা ঘোষণা করেছেন।

“আমি ডাক্তারদের নির্দেশ মেনে চলবো- শুধু আমার জন্য নয়, দেশের জন্য- এর অর্থ হলো আমি কোনো সমাবেশ করবো না,” বলেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।

তার এই অবস্থান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একেবারে বিপরীত।

স্বাস্থ্য সতর্কতা সত্ত্বেও মি. ট্রাম্প ইতোমধ্যেই ওকলাহোমার টাসলায় সমাবেশ করেছেন।

ওই সমাবেশে লোকজনের উপস্থিতি ছিলো খুব কম। এর পর অবশ্য নতুন কোনো সমাবেশের কথা উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত পাঁচদিনের চারদিনই ৪০ হাজারের বেশি লোক আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। সূত্র- বিবিসি

এমবি