পাকিস্তান নৌবাহিনী ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য ‘জারাব’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে।

আরব সাগরে যেকোনো আগ্রাসনের জবাব দেয়া এবং পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা সংহত করার জন্য জাহাজ বিধ্বংসী এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে জানানো হয়েছে।

উপকূলীয় অঞ্চলের কৌশলগত এলাকা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আরব সাগরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। পাক নৌবাহিনীর কমান্ডো নাদিম বখতিয়ার এ কথা জানান।

রাজধানী ইসলামাবাদের নৌ-সদর দফতর থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

সফল এ পরীক্ষা পর শিগগিরই ‘জারাব’কে পাক নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে বলে খবরে জানানো হয়েছে।

 

এমআইএস।