২৩৯ আরোহীসহ মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অবস্থান শনাক্তে উদ্ধার তৎপরতায় এবার যোগ দিচ্ছে বৃটিশ রয়্যাল নেভি’র এইচএমএস টায়ারলেস ডুবোজাহাজ।
পানির তলার বস্তু শনাক্তের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডুবোজাহাজটিতে। এর আগে বহু দেশের বিমান, জাহাজ ও হেলিকপ্টার উদ্ধারকাজে অংশ নিলেও, এটাই প্রথম ডুবোজাহাজ। এদিকে নিউজিল্যান্ডের অস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক পিটার জ্যাকসনের ব্যক্তিগত জেটও বহুজাতিক এ উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরের যে অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছিল, সেখান থেকে এখন পর্যন্ত কোন ইতিবাচক সাড়া মেলেনি।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) //  টিআই[/b]