পর্নোগ্রাফি উৎসাহিত হচ্ছে। অবিলম্বে বন্ধ করা হোক টিকটক অ্যাপ। ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এই মর্মে আর্জি জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। পাশাপাশি এই চীনা অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত।

গত বুধবার হাইকোর্টের মাদুরাই বেঞ্চ এই নির্দেশ দেন।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, টিকটক বিরক্তিকর ভিডিও তৈরিতে উৎসাহ দিচ্ছে এবং এটি সংস্কৃতির অবক্ষয়েও নেতিবাচক ভূমিকা রাখছে উল্লেখ করে এর আগে আদালতে রিট করা হয়।

ওই রিটের প্রেক্ষিতে বিচারপতি এন কিরুবাকারন এবং এসএস সুন্দরের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। ডাউনলোড বন্ধের পাশাপাশি টিকটকে তৈরি ভিডিও’র প্রচার বন্ধেরও নির্দেশ দেন তারা।

এদিন আদালত পর্যবেক্ষণ করে জানান, টিকটকের সাহায্যে পর্নোগ্রাফিসহ অপ্রাসঙ্গিক ভিডিও তৈরি করা হচ্ছে।

আদালত আরো জানান, সরকারকে বলতে হবে কবে চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্টের মতো বিধান করা হবে। শিশুদের সাইবার অপরাধ থেকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এই বিধান করেছে বলেও আদালত উল্লেখ করেন।

টিকটক অ্যাপ বন্ধে কেন্দ্র সরকারকে চিঠি দেয়ার কথা গত ফেব্রুয়ারিতে জানান তামিল নাড়ুর তথ্য প্রযুক্তি মন্ত্রী এম মানিকন্দন।

 

এএস