মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০র ধ্বংসাবশেষ-এর অনুসন্ধানে ভারত মহাসাগরের দক্ষিণাংশে অভিযান চালাচ্ছিল একটি চীনা জাহাজ। জাহাজটি সাগরের নিচে একটি বিশেষ তরঙ্গ চিহ্নিত করতে পেরেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, সমুদ্রের নিচে প্রাপ্ত তরঙ্গটি ২৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ হতে নির্গত হচ্ছে। এর ফলে হারোনো উড়েজাহাজটি খুঁজে পাওয়ার ক্ষেত্রে নতুন আশার আলো দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
কিন্তু সংকেতটিতে যে এমএইচ৩৭০-র ধ্বংসাবশেষ থেকেই নির্গত হচ্ছে, এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মালয়েশিয়ার যাত্রীবাহী বোয়িং বিমান ফ্লাইট এমএইচ৩৭০ গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে ভারত মহাসাগরের ওপর নিখোঁজ হয়। সূত্র: বিবিসি. ডেইলি মেইল।
[b]ঢাকা, ০৫ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই
[/b]
আন্তর্জাতিক
নিখোঁজ বিমানের অনুসন্ধান: সংকেত পেল চীন
মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০র ধ্বংসাবশেষ-এর অনুসন্ধানে ভারত মহাসাগরের দক্ষিণাংশে অভিযান চালাচ্ছিল একটি চীনা জাহাজ।





