ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত বুধবার রাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। খবর পিটিআইয়ের।

কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৬৫ কিলোমিটার দূরে পর্বতময় বান্দিপোর জেলায় এ দুর্ঘটনা ঘটে। এডভান্স লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) বিধ্বস্তের সময় বিমানচালনার দায়িত্বে থাকা এক লেফট্যানেন্ট কর্নেল ও এক মেজর নিহত হন।

মানসবলের সেনা বিমানঘাঁটি থেকে উড়ার ৩০ মিনিট পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত হেলিকপ্টারটি বিধ্বস্তের কোনো কারণ জানা যায়নি।

এএইচ