প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৩ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (২০ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৭৬১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৮৬ হাজার ২৫৮ জনের।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (২০ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৫৫ লাখ ২৮ হাজার ৪৯৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৪৫ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু-উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৫৬ হাজার ৬৫২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ১০০ জনের।
আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৬৭ হাজার ২৭৩ জন। আর মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৮৮৯ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ৭নম্বরে। মেক্সিকোতে আজ (২০ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৩১ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৪৮১ জনের।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ৭ জন। এনিয়ে ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭৮১ জনে।
একইদিনে করোনায় আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৭৪৭ জনের শরীরে শনাক্ত হয়েছেন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৫ হাজার ৯১ জনে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এমবি





