মিয়ানমারের রাখাইনে সহিংসতায় এখনো আড়াই লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

আন্তোনিও গুতেরেস বলেন, রাখাইনে সহিংসতা রোহিঙ্গাদের বিশ্বের বড় উদ্বাস্তু জনগোষ্ঠীতে পরিণত করেছে, যা মানবিকতা ও মানবাধিকারের জন্য ‘দুঃস্বপ্ন’।

রাখাইনে রোহিঙ্গাদের উপর সহিংসতা আরও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়ে বলেন, দশকের পর দশক বৈষম্য ও নির্যাতনের শিকার হওয়ায় রোহিঙ্গাদের ভেতর থেকে চরমপন্থার উত্থান হতে পারে।

এদিকে, রাখাইনে চলমান সহিংসতার ঘটনাকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করে আসছেন জাতিসংঘ মহাসচিব। খবর রয়টার্স, সিএনএন।

 এ এস